সংবাদ শিরোনামঃ

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

নতুন ডাক্তার ও নার্স নিয়োগের উদ্যোগ

নতুন করে আরও ৬ হাজার ডাক্তার ও ১০ হাজার নার্স নিয়োগের উদ্যোগ





নতুন করে আরও ৬ হাজার ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ৩৯তম বিসিএস এর মাধ্যমে যে ৪ হাজার ৬০৭ জন নতুন ডাক্তার পদায়ন করা হয়েছে এই ৬ হাজারের ডাক্তার তার বাইরে। নতুন ৬ হাজার ডাক্তারদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ এবং অন্যান্য জনবলের নিয়োগ কাজও চলমান রয়েছে। ঔষধসহ অন্যান্য আনুষঙ্গিক সংকট উত্তরণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিবিএইচসি অপারেশনাল প্লানের আওতায় কাজ চলছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এতথ্য জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে আরো ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। কমিটি তাড়াতাড়ি ও স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ দেয়ার সুপারিশ করেছে।

জানা যায়, বৈঠকে জানানো হয়, মৌলিক স্বাস্থ্য সেবা বাড়ানোর জন্য বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে ১২ জন ৮৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন। প্রতিটি কমিটিনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ৬০০০ জনগোষ্ঠী সেবা পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক বর্তমানে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ সঠিক ও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সংসদীয় সাব কমিটি গঠন করা হয় বৈঠকে। কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে ৫ জন সদস্যের এই কমিটি গঠন করা হয়। সাব কমিটির প্রথম বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা করা হবে বলে জানানো হয়। এ কমিটির মেয়াদ হবে আগামী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন- কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আবিদা আনজুম মিতা।

বৈঠকে উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for our website visit

Post Top Ad

Your Ad Spot