সংবাদ শিরোনামঃ

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ছায়া সরকার গঠনের কাজ শুরু

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেছেন, ‘আমরা ছায়া সরকার গঠনের কাজ শুরু করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই ছায়া সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তার বিস্তারিত প্রকাশ করা হবে।’শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘দেশের বর্তমান সার্বিক পরিসংখ্যান বিচার বিশ্লেষণে করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বর্তমান সরকারের সীমাহীন লুটপাট চুরি জনগণের ওপর জুলুম নির্যাতনের কারণে জনগণ এ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। যেকোনো সময় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে তারা। তখন দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প থাকবে না।’সিপিবি-এমের এ নেতা বলেন, ‘দুর্নীতি, লুটপাট, জুলুম-নির্যাতন, অর্থ পাচার ও জঙ্গি সম্পৃক্ততার কারণে ইতিমধ্যে দেশবাসী বিএনপি জোটকে প্রত্যাখ্যান করেছেন এবং আগামীতে এই মহাজোট সরকারকেও প্রত্যাখ্যান করতে পারে বলে আমরা মনে করছি।’এম এ সামাদ বলেন, ‘তখন দেশ যেন নেতৃত্ব সংকটে না পড়ে এবং জনগণ যদি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (মার্কসবাদী) দেশ পরিচালনার দায়িত্ব দেন তখন যেন আমরা অপ্রস্তুত হয়ে না পড়ি এবং জনগণের দেয়া দায়িত্ব গ্রহণ করে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি, তার জন্যই আমরা ছায়া সরকার গঠন করে এখন থেকেই কাজ শুরু করছি।’তিনি আরও বলেন, ‘এ ছায়া সরকারের বর্তমান কাজ হবে, এ করোনা বিপর্যয়ের সময় কীভাবে জনগণকে সহায়তা করতে পারি আর কীভাবেই সরকারের লুটপাট বন্ধ করা যায় এবং দেশের মেহনতি খেটে খাওয়া কৃষক শ্রমিক মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for our website visit

Post Top Ad

Your Ad Spot