সংবাদ শিরোনামঃ

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনা: সব শিক্ষার্থীকে পাস করিয়ে দিচ্ছে

করোনায়: সব শিক্ষার্থীকে পাস করিয়ে দিচ্ছে সৌদি আরবে

 

করোনাভাইরাস সংক্রমণের কারণে সৌদি আরবে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এতে শিক্ষার্থীদের কোনও সেশন জটে পড়তে হচ্ছে না। সবাইকেই পরের ক্লাস/সেমিস্টারে উন্নীত করার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
কিন্ডারগার্টেন, এলিমেন্টারি, মিডল স্কুল ও সেকেন্ডারি লেভেলের সব শিক্ষার্থীর জন্যই এই নির্দেশনা প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত ভার্চুয়াল স্কুল বা দূরত্ব বজায় রেখে পাঠদান কার্যক্রম চলবে। শিক্ষাবর্ষের হিসাব অনুসারে সব শিক্ষার্থীকেই পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।
সেকেন্ডারি লেভেলের শিক্ষার্থীদের সবাই সব বিষয়ে পাস করেছে ধরা হবে এবং তাদের কারোরই পয়েন্ট কাটা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for our website visit

Post Top Ad

Your Ad Spot